ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা লাকসাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি ডা: নুরুল্লাহ রায়হানকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন লাকসামের এমপি পুত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল  কিডনী রোগে আক্রান্ত রহমত উল্যাহ’র জন্য সহযোগীতা কামনা ঢেঁকি স্বর্গে গেলেও বারা বাঁধে !! বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কলাপাড়া উপজেলার কাউছার হামিদ ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই ক্লোজড পুলিশের কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনছে সরকার

লাকসামে ৫টি ছাগলসহ দুই চোর আটক

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০১:১৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
লাকসামে ছাগল চুরির ঘটনায় ৫টি ছাগলসহ হাতেনাতে দুই চোরকে আটক করেছে লাকসাম থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁনগাঁও আবেদনগরে।
পুলিশ জানায়, বুধবার (১৫ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁনগাঁও আবেদনগর এলাকার মাওলানা মো. আবু তাহেরের ছাগল রাখার ঘর থেকে সিএনজিতে করে ৫টি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় পাশ্ববর্তী নোয়াপাড়া বাজার সংলগ্ন লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের নোয়াপাড়া জামে মসজিদের পাশে রাস্তার উপর স্থানীয় লোকজনের সহায়তায় লাকসাম থানা পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে ৫টি ছাগল ও একটি সিএনজিসহ দুই চোরকে আটক করে।
আটককৃতরা হলো- কুমিল্লা কোতয়ালী থানার আড়াইওড়া (পালপাড়া স’মিল সংলগ্ন) এলাকার আব্দুল হালিমের ছেলে মো. জনি (২৮) ও একই জেলার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ চান্দলা (বলাখাল) এলাকার আহেদ মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (৩৫)।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ জানান, আটককৃত কুমিল্লা কোতয়ালী থানার আড়াইওড়া (পালপাড়া স’মিল সংলগ্ন) এলাকার আব্দুল হালিমের ছেলে মো. জনির বিরুদ্ধে ৩টি চুরির মামলা এবং ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ চান্দলা (বলাখাল) এলাকার আহেদ মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, ওই ঘটনায় উদ্ধারকৃত ছাগলের মালিক বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। বুধবার সকালে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামে ৫টি ছাগলসহ দুই চোর আটক

আপডেট সময় : ০১:১৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬