ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা লাকসাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি ডা: নুরুল্লাহ রায়হানকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন লাকসামের এমপি পুত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল  কিডনী রোগে আক্রান্ত রহমত উল্যাহ’র জন্য সহযোগীতা কামনা ঢেঁকি স্বর্গে গেলেও বারা বাঁধে !! বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কলাপাড়া উপজেলার কাউছার হামিদ ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই ক্লোজড পুলিশের কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনছে সরকার

নাঙ্গলকোটে সাড়ে ৫ হাজার লিটার ডিজেল জব্দ, ১ ব্যবসায়ী আটক

নাঙ্গলকোট প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার নাঙ্গলকোটে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করেছে প্রশাসন। এ সময় আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হাসানপুর বাজারে মেসার্স জলিল এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, কুমিল্লা জেলা এনএসআই কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমার নেতৃত্বে, নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান এবং সেনাবাহিনীর যৌথ অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৫ হাজার ৫০০ লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিনসহ মোট ৫ হাজার ৫২৪ লিটার জ্বালানি জব্দ করা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল জলিলকে আটক করে আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের হেফাজতে নেওয়া হয়।
নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাঙ্গলকোটে সাড়ে ৫ হাজার লিটার ডিজেল জব্দ, ১ ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১১:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬