ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা লাকসাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি ডা: নুরুল্লাহ রায়হানকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন লাকসামের এমপি পুত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল  কিডনী রোগে আক্রান্ত রহমত উল্যাহ’র জন্য সহযোগীতা কামনা ঢেঁকি স্বর্গে গেলেও বারা বাঁধে !! বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কলাপাড়া উপজেলার কাউছার হামিদ ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই ক্লোজড পুলিশের কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনছে সরকার

লাকসামে মাদক কারবারি ফারুক এবং সাজাপ্রাপ্ত আসামী হারুন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ১০:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসামে শীর্ষ মাদক কারবারি ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। লাকসাম থানা পুলিশ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পৌরসভার কোমারডোগা এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদন্ড ও নগদ ১০০ টাকা অর্থদন্ড দেয়া হয়।
গ্রেপ্তার মোঃ ওমর ফারুক (২৫) লাকসাম পৌরসভার কোমারডোগা বাশার সর্দার বাড়ীর আবুল বাশার সর্দারের ছেলে। পুলিশ জানায়, ফারুকের বিরুদ্ধে ২টি মাদক মামলা ও ১টি চুরির মামলা রয়েছে। এছাড়াও লাকসাম থানায় ২টি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ ওসি মাকসুদ আহম্মেদ জানান, শীর্ষ এ মাদক কারবারিকে অনেকদিন ধরেই পুলিশ খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকালে মাদকদ্রব্য রাখার অপরাধে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
অপরদিকে, উপজেলার বিজরা এলাকায় পৃথক আরেকটি অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ হারুনুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মোঃ হারুনুর রশিদকে (৪৫) উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বিজরা এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামে মাদক কারবারি ফারুক এবং সাজাপ্রাপ্ত আসামী হারুন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬