ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন উত্তরদা ইউনিয়নে আহসান উল্লাহকে ঘিরে ব্যাপক উদ্দীপনা ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া মিলেনি ! বুড়িচংয়ে তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে !! জরাজীর্ণ ভবনে আতঙ্কে পাঠদান লাকসামে বিভিন্ন জলাশয়ে ও পুকুরে মাছের পোনা অবমুক্ত লাকসামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন আয়েশা ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপন লাকসামে খেলাফত মজলিস’র বিক্ষোভ মিছিল লাকসামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে প্রকাশ্যে ‘ডিম থেরাপী’: লাকসামে এমপি আবুল কালাম লাকসামে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লাকসামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০২:৫৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে ইব্রাহীম (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার আজগরা ইউনিয়নের পাওতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। নিহত ইব্রাহীম ওই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি দুপুরে সবার অলক্ষ্যে কোনো এক ফাঁকে ঘর থেকে বের হয়ে খেলতে যায়। দীর্ঘক্ষণ তাকে না দেখে পরিবারের লোকজন তাকে এদিক-ওদিক অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে দ্রুত লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, শিশুটি খেলতে গিয়ে কোনো এক সময় অসাবধানে হয়তো পুকুরে পড়ে ডুবে যায়। পরে তার মরদেহ ভেসে উঠলে দ্রুত লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০২:৫৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬