এমপি আবুল কালামের ঐকান্তিক প্রচেষ্টায় – লাকসামে তারেক রহমানের পথসভা
- আপডেট সময় : ০৩:৪১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামের ঐকান্তিক প্রচেষ্টায় ১৬ মে শনিবার কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বিশাল ও ঐতিহাসিক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে কুমিল্লা হয়ে চাঁদপুর সফরের পূর্বনির্ধারিত কর্মসূচিতে লাকসামে কোনো যাত্রাবিরতি বা পথসভার কথা ছিল না। তবে স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে নির্ধারিত স্থানে যাত্রাবিরতি করেন এবং বিশাল পথসভায় বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে করে সমগ্র কুমিল্লা জেলায় এক অভূতপূর্ব সাড়া ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই লাকসাম, মনোহরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে লাখো মানুষের ঢল নামে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট এবং লাকসামের প্রবেশপথগুলো জনসমুদ্রে পরিণত হয়।
ব্যানার, ফেস্টুন ও স্লোগানে সজ্জিত বিশাল বিশাল মিছিল নিয়ে তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী ,পথসভায় উপস্থিত সর্বস্তরের জনতা ও স্থানীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কাছে প্রধানত তিনটি জোরালো দাবি উত্থাপন করেন।
দাবিগুলো হলো :- কুমিল্লাকে দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণা করা, লাকসামকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তৃণমূলের প্রিয় নেতা ও ডায়নামিক সংসদ সদস্য মো. আবুল কালামকে নতুন সরকারের ‘মন্ত্রী’ হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা।
উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে পথসভা মঞ্চে উঠে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশের মানুষের অধিকার নিশ্চিতে তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, বাজেট বাস্তবায়ন, ফ্যামিলি কার্ডসহ সাধারণ মানুষের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং দেশের চলমান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সমৃদ্ধির রূপরেখা তুলে ধরেন।
এ সময় তিনি দীর্ঘদিনের জনদাবি কুমিল্লা বিভাগ বাস্তবায়নের বিষয়ে বিশেষ ঘোষণা ও ইতিবাচক বক্তব্য প্রদান করেন। প্রধানমন্ত্রীর এই আশ্বাসে সমবেত জনতা করতালি ও স্লোগানে মুখরিত করে তোলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, মন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন এবং কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক,ডঃ রশিদ আহমেদ হোসাইনী,
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থাপনায় মঞ্চে উপস্থিত ছিলেন,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াছ পাটোয়ারী ,লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমদ,লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুর উল্ল্যাহ রায়হান,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান ভূইয়া দোলন, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, গুম পরিবারের সদস্য-লাকসাম পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রাফসান ইসলাম, শাহরিয়ার কবির রাতুল, লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি সুভাষ বনিক.পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক প্রমুখ।














