ভারপ্রাপ্ত কর্মকর্তার জিরো টলারেন্স ঈদ কেন্দ্রীক অপরাধ দমনে কঠোর লাকসাম পুলিশ
- আপডেট সময় : ০৪:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সাধারণ মানুষের ঈদ যাত্রা নিরাপদ করতে লাকসামে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ঘোষণা করেছে স্থানীয় থানা পুলিশ|
ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা| এসময়ে লাকসামে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারন মানুষের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে লাকসাম থানা পুলিশের অবস্থান জানতে চাইলে, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন নাহার সাপ্তাহিক লাকসামকে বলেন,ঈদুল আজহার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে| অপরাধ দমনে সর্বোচ্চ সতর্কতা অবল¤^নে ঈদকে কেন্দ্র করে লাকসাম সকল পশুর হাটের নিরাপত্তা, জাল টাকা রোধ, অজ্ঞান-মলম পার্টির তৎপরতা বন্ধ এবং মহাসড়কে চাঁদাবাজি দমনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে|
সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে কেনাকাটা ও ঈদ উৎসব উদযাপন করতে পারেন| নিরাপত্তা নিশ্চিতে ও যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পোশাকি ও সাদা পোশাকের টিম লাকসাম থানা পুলিশ ২৪ ঘণ্টা মাঠে নিয়োজিত রয়েছে|
সন্দেহজনক কর্মকাণ্ডে, তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে|
যেকোনো জরুরি পরিস্থিতিতে,তথ্য জানাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা সরাসরি লাকসাম থানার অফিশিয়াল নম্বর: অফিসার ইনচার্জ (ওসি): ০১৩২০-১১৪১০০ ডিউটি অফিসার: ০১৩২০-১১৪১০৫ নাম্বারে যোগাযোগ করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান|
পুলিশের এই কঠোর অবস্থানের কারণে এবারের ঈদ শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা|














