সবাইকে ✨ পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক ✨
- আপডেট সময় : ০২:১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
” কোরবানির ত্যাগের আলোয়, কাটুক মনের যত কালো,
সবার ঘরে জ্বলে উঠুক, শান্তি ও আনন্দের আলো “
পবিত্র ঈদুল আযহার এই পুণ্যলগ্নে গভীর কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাপ্তাহিক লাকসাম পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, বরেণ্য সাংবাদিক, ভাষাসৈনিক মরহুম আবদুল জলিল মহোদয়কে।
তাঁর দেখিয়ে যাওয়া সত্য, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথ ধরে আমরা এগিয়ে চলছি সুদৃঢ় প্রত্যয়ে।
” সত্য ও ন্যায়ের পথে দীপ্ত হোক ঈদুল আযহা
ভাষাসৈনিকের গড়া আদর্শে, মোরা অন্যায়ের বিরুদ্ধে লড়ি,
সত্য ও ন্যায়ের পথে চলি, বস্তুনিষ্ঠ কলম ধরি “
পবিত্র ঈদের এই আনন্দময় ক্ষণে পত্রিকার সর্বস্তরের সম্মানিত পাঠক, লেখক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও লাকসামবাসীকে জানাই ঈদের অনাবিল শুভেচ্ছা।
✨ পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক ✨
মো: নুরউদ্দিন জালাল আজাদ
সম্পাদক, সাপ্তাহিক লাকসাম
ও
সভাপতি, লাকসাম প্রেসক্লাব।














