ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লগি-বৈঠা হামলায় জড়িতদের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা

বিজরা মিসবাহুল কুরআন মাদ্রাসায় জাতীয় জয়ী কৃতি হাফেজদের রাজকীয় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ১১:৫১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জাতীয় পর্যায়ের বিভিন্ন হিফজুল কুরআন প্রতিযোগিতায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জনকারী কৃতি হাফেজদের রাজকীয় সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা বাজারের ‘মিসবাহুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজুল মাদ্রাসা’। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী পরিচালিত হাসানা ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর হাফেজ মাওলানা মুফতি শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপদেষ্টা হাফেজ মাওলানা মহি উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল মাজেদ ফারুকী, জাতীয় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সেক্রেটারি হাফেজ মোহাম্মদ উল্লাহ, বাকই ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইনজীবী, চিকিৎসক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চ্যানেল ২৪-এর জাতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ আমান উল্লাহ, এশিয়ান টিভির প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ আবু নাঈম, আরটিভির সেরা ১৫-এ স্থান পাওয়া মোহাম্মদ বিন ফখরুল এবং এনটিভির প্রতিযোগিতায় সেরা ৩০-এ স্থান অর্জনকারী মাদ্রাসার শিক্ষার্থীদের বিশেষ ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআনের খেদমতে ক্ষুদে হাফেজদের এই অনন্য বিশ্বজয়ী সাফল্য মিসবাহুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজুল মাদ্রাসা এবং সমগ্র এলাকাবাসীকে গর্বিত করেছে। ভবিষ্যতেও কুরআনের আলো ছড়িয়ে দিতে এবং সমাজ গঠনে দক্ষ হাফেজ ও আদর্শ নাগরিক তৈরিতে এই প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিজরা মিসবাহুল কুরআন মাদ্রাসায় জাতীয় জয়ী কৃতি হাফেজদের রাজকীয় সংবর্ধনা

আপডেট সময় : ১১:৫১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬