ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লগি-বৈঠা হামলায় জড়িতদের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা

লাকসাম পৌরসভার পাইকপাড়া গ্রামে মাদকসেবীদের বেপরোয়া আচরণ !! প্রতিবাদ করতেও ভয় পাচ্ছেন সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৮:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসাম পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় মাদক চক্রের সক্রিয়তা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।  বিশেষ করে লাকসাম পৌরসভার ২নং ওয়ার্ড পাইকপাড়া এলাকায় মাদকসেবীদের উৎপাত এবং বেপরোয়া আচরণে সাধারণ মানুষ আতঙ্কিত। এলাকায় মাদকের বিস্তার বাড়ার কারণে চুরি, ছিনতাই এবং ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক ও একটি গুরুতর সামাজিক সমস্যা ।  

নাম প্রকাশে অনিচ্ছুক পাইকপাড়ার এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে। কেউ এদের অন্যায় কাজের একটু প্রতিবাদ করতে গেলেই তারা সংঘবদ্ধ হয়ে হামলা ও মামলার হুমকি দেয়। 
অভিযোগ রয়েছে, মাদকসেবীদের এই বেপরোয়া আচরণের পেছনে স্থানীয় কিছু অসাধু চক্রের পরোক্ষ মদদ রয়েছে। ফলে তারা কাউকেই তোয়াক্কা করছে না। ওদের দাপট এবং বেপরোয়া আচরণের কারণে সাধারণ মানুষ প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন।

অবশ্য মাদকের এই দাপট দমনে লাকসাম থানা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পুলিশ নিয়মিত বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করছে। গত কয়েক সপ্তাহে লাকসামের পশ্চিমগাঁও, ব্যাংক রোড এবং পাইকপাড়াসহ বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ বেশ কয়েকজন মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী এবং এলাকাবাসীর সমন্বয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসাম পৌরসভার পাইকপাড়া গ্রামে মাদকসেবীদের বেপরোয়া আচরণ !! প্রতিবাদ করতেও ভয় পাচ্ছেন সাধারণ মানুষ

আপডেট সময় : ০৮:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬