সংবাদ শিরোনাম ::
লালমাই উপজেলা মডেল মসজিদের লক্ষাধিক টাকার বৈদ্যুতিক তার চুরি
লাল মাই প্রতিনিধি :
- আপডেট সময় : ০৯:৩০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
৩ আগস্ট সোমবার রাতে কুমিল্লার লালমাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বৈদ্যুতিক তার চুরি হয়েছে ৷ ৪ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় মডেল মসজিদের ইমাম মো. তাফাজ্জুল হক এ বিষয়ে লালমাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ট্রান্সফরমার থেকে মসজিদের মিটার বক্সে আসা ৪৪০ ভোল্ট লাইনের প্রায় ৫০ গজ এক লক্ষাধিক টাকার বৈদ্যুতিক তামার তার চুরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস বলেন, তার চুরির বিষয়টি আমাকে সন্ধ্যায় মসজিদের ইমাম সাহেব জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন,লালমাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বৈদ্যুতিক তামার তার চুরি সংক্রান্ত সংশ্লিষ্টরা থানায় এসে একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমাই উপজেলা কমপ্লেক্সের পাশে অবস্থিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বৈদ্যুতিক সংযোগ না থাকায় বর্তমানে অন্ধকারে রয়েছে পুরো মডেল মসজিদ।










