ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লগি-বৈঠা হামলায় জড়িতদের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা

তৃণমূলের সমর্থনে উত্তরদার উন্নয়নে কাজ করতে চান – বিএনপি নেতা ইসমাইল হোসেন

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৩:১৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নে এক বিশাল মতবিনিময় সভার মাধ্যমে নিজের প্রার্থীতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান দিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসমাইল হোসেন। গত ৭ আগস্ট (শুক্রবার) বিকেলে উত্তরদা হাসমতেন্নেছা আদর্শ পাঠশালা সংলগ্ন মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উত্তরদা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক মিয়াসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসমাইল হোসেন নিজের সুদীর্ঘ রাজনৈতিক ত্যাগের কথা স্মরণ করে বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গত ১৭ বছরে শত মামলা, জেল-জুলুম ও নির্যাতনের মুখোমুখি হয়েও আমি এবং আমার পরিবার কখনো দলীয় আদর্শ থেকে বিচ্যুত হইনি।”

তৃণমূলের সমর্থন নিয়ে দলীয় মনোনয়ন পাওয়ার আশা ব্যক্ত করে ইসমাইল হোসেন বলেন, “দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ চাই। সামাজিক সম্প্রীতি রক্ষা, তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত সংস্কার করাই হবে আমার প্রথম অগ্রাধিকার।”

তিনি আরও যোগ করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সুষম উন্নয়ন নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। জনগণ যদি তাঁকে সেবার সুযোগ দেয়, তবে উত্তরদা ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ তাঁর এই উদ্যোগ ও প্রতিশ্রুতির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তৃণমূলের সমর্থনে উত্তরদার উন্নয়নে কাজ করতে চান – বিএনপি নেতা ইসমাইল হোসেন

আপডেট সময় : ০৩:১৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬