মনোহরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫
- আপডেট সময় : ১২:৫৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
কুমিল্লার মনোহরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ পাঁচ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ তাদেরকে আটক করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ আগস্ট শনিবার রাতে উপজেলার মৈশাতুয়া, বাইশগাঁও ও হাসনাবাদ ইউনিয়নে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মৈশাতুয়া ইউনিয়নের মেরুয়া দক্ষিণ পাড়ার মোঃ সৈকত হোসেন হৃদয় (২১) ও মোঃ সবুজ হোসেন মজুমদার (২৮), বাইশগাঁও ইউনিয়নের ডাবুরিয়া গ্রামের মোঃ মারুফ হোসেন (২০), দুর্গাপুর গ্রামের মোঃ মাহমুদুল হাসান (১৯) এবং হাসনাবাদ ইউনিয়নের জিনারাগ গ্রামের আজাদ হোসেন (২০)।মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক সেবন এবং মাদক কারবারের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।










