ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লগি-বৈঠা হামলায় জড়িতদের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা

মনোহরগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:০০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার মনোহরগঞ্জে র্যা লি, আলোচনা সভা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২১ আগস্ট উপজেলা সদরে এই কর্মসূচির আয়োজন করা হয়।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সহ-সভাপতি প্রফেসর আলী মর্তুজা, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ উদ্দিন ও সদস্য সচিব আনোয়ার হোসেনসহ জেলা-উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, দূর্যোগে মানুষের পাশে দাঁড়াতে ১৯৮০ সালের ১৯ আগস্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের নেতৃত্বে মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী ও সুশৃঙ্খল। এর আগে মনোহরগঞ্জ উত্তর বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বালুর মাঠে সমাবেশে মিলিত হয়। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আপডেট সময় : ০১:০০:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬