ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন উত্তরদা ইউনিয়নে আহসান উল্লাহকে ঘিরে ব্যাপক উদ্দীপনা ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া মিলেনি ! বুড়িচংয়ে তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে !! জরাজীর্ণ ভবনে আতঙ্কে পাঠদান লাকসামে বিভিন্ন জলাশয়ে ও পুকুরে মাছের পোনা অবমুক্ত লাকসামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন আয়েশা ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপন লাকসামে খেলাফত মজলিস’র বিক্ষোভ মিছিল লাকসামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে প্রকাশ্যে ‘ডিম থেরাপী’: লাকসামে এমপি আবুল কালাম লাকসামে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লাকসামে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৪ শতাধিক শিশুর বিনামূল্যে খৎনা সম্পন্ন

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০২:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে চার শতাধিক ছেলে শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে সুন্নাতে খৎনা (মুসলমানি) সেবা দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই সামাজিক ও মানবিক কার্যক্রমটি পরিচালিত হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শহীদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি একেএম শাহআলম এবং সেক্রেটারি মাওলানা সাহাবুদ্দিন হায়দার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ নুরে আলমসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, আমীর, সেক্রেটারি এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খৎনা সেবা কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লাকসাম পৌরসভা নির্বাচনে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয় প্রাঙ্গণে ১২৩টি বিশেষ বুথ স্থাপন করা হয়। ডাঃ তারেকুল ইসলামের নেতৃত্বে অর্ধশত অভিজ্ঞ টেকনিশিয়ান আধুনিক ডিজিটাল ডিভাইসের মাধ্যমে দিনব্যাপী শিশুদের এই চিকিৎসাসেবা প্রদান করেন।
বিনামূল্যে এবং আধুনিক পদ্ধতিতে এমন খৎনা সেবা পেয়ে সেবা নিতে আসা শিশুর অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৪ শতাধিক শিশুর বিনামূল্যে খৎনা সম্পন্ন

আপডেট সময় : ০২:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬