ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লগি-বৈঠা হামলায় জড়িতদের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা

লাকসামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

শহীদুল ইসলাম শাহীন:
  • আপডেট সময় : ১০:১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের জেলা ও উপজেলার সঙ্গে যুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।
সরকারি নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচি আগামী তিন মাসব্যাপী চলবে। এরই অংশ হিসেবে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিলন চাকমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহম্মদ উল্যাহ সবুজ, লাকসাম পৌর ডাক্তার আল ইমরান, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনসিসির সদস্যরা। এ সময় সংশ্লিষ্টরা বলেন, সরকারি কর্মসূচি সফল করতে উপজেলার প্রতিটি সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে আরও সক্রিয় হওয়া প্রয়োজন। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও এ ধরনের জনস্বার্থমূলক কর্মসূচিতে সংশ্লিষ্টদের আরও বেশি উপস্থিতি ও অংশগ্রহণ কার্যক্রমকে সফল করতে ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। পরে লাকসাম উপজেলা পরিষদ মাঠে একটি সংক্ষিপ্ত র্যা লি অনুষ্ঠিত হয়। র্যা লি শেষে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরের ঝোপঝাড় পরিষ্কার করা এবং লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মশক নিধন স্প্রে করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও জনসচেতনতা বৃদ্ধি করা গেলে লাকসামে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ১০:১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬