লাকসাম-মনোহরগঞ্জে সুশাসন ও উন্নয়নের মেগা রোডম্যাপ: অনড় অবস্থানে এমপি আবুল কালাম
- আপডেট সময় : ০৪:০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং সুশাসনের এক নতুন ধারায় এগিয়ে চলছে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রিয় বিএনপি নেতা মো. আবুল কালামের সততা ও দূরদর্শী নেতৃত্বে দৃশ্যমান উন্নয়ন ও লাকসাম-মনোহরগঞ্জে প্রতিহিংসামুক্ত নতুন রাজনীতির সূচনা এই জনপদে স্পষ্ট। লাকসাম-মনোহরগঞ্জে সুশাসন ও উন্নয়নের মেগা রোডম্যাপ: অনড় অবস্থানে এমপি আবুল কালাম।
প্রতিহিংসামুক্ত রাজনীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান
বিগত দিনের রাজনৈতিক উগ্রতা ও দলীয় প্রতিহিংসার পথ পরিহার করে একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে অনড় অবস্থানে রয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম। আলোকিত আগামীর পথে এই জনপদকে এগিয়ে নিতে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। বিশেষ করে লাকসাম ও মনোহরগঞ্জ থানা পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে, যাতে কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি কিংবা উগ্র আচরণ প্রশ্রয় না পায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিয়মিত মনিটরিং এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ফলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
“এলাকায় কোনো সাহেবগিরি বা মাফিয়াগিরি চলবে না” সংসদ সদস্যের এমন কঠোর ও সময়োপযোগী রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আত্মবিশ্বাস ফিরে আসবে মাঠপর্যায়ে তার বাস্তবায়নে।
চাপা ক্ষোভ উপেক্ষা করে ত্যাগী কর্মীদের মূল্যায়ন
অতীতের হয়রানি ও উগ্র আচরণের সংস্কৃতির বদলে এখন এলাকায় স্বস্তির আবহ তৈরি হচ্ছে। এদিকে দলের দুঃসময়ে যারা চরম প্রতিকূলতার মধ্যেও হাল ধরে রেখেছিলেন, সেই ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, সংসদ সদস্যের এমন আপসহীন অবস্থানের কারণে দুই উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের কিছু সংখ্যক নেতা-কর্মীর মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে সেই ক্ষোভকে উপেক্ষা করে বিগত ১৭ বছরের দুঃসময়ে যারা দলের হাল ধরে পাশে ছিলেন, তাদের মূল্যায়নে নিজের সিদ্ধান্তে অনড় ও অটল অবস্থানে রয়েছেন এমপি মো. আবুল কালাম।
চাঁদাবাজ ও দখলবাজির বিরুদ্ধে বর্তমান সংসদ সদস্যের কঠোর অবস্থান এবং পরিকল্পিত নগরায়ণের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে, লাকসাম-মনোহরগঞ্জ অচিরেই দেশের অন্যতম আধুনিক, নিরাপদ ও উন্নত জনপদে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।
সংসদ সদস্য মো. আবুল কালামের দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে দৃশ্যমান উন্নয়ন :-
সুশাসনের পাশাপাশি এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে জাতীয় সংসদে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের সঙ্গে সরাসরি সংযোগকারী একটি চার লেনের সড়ক নির্মাণের দাবি উত্থাপন করেছেন এমপি আবুল কালাম। মেগা প্রকল্পটি বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সঙ্গে এই অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগে এক নতুন দিগন্তের সূচনা হবে।
শিক্ষা খাতের উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে মনোহরগঞ্জে কারিগরি শিক্ষার প্রসারে ‘টেকনিক্যাল স্কুল ও কলেজ’ এবং নারী শিক্ষার মানোন্নয়নে একটি ‘সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ’ স্থাপনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ঐতিহ্য রক্ষায় উপমহাদেশের প্রখ্যাত নারী নবাব ফয়জুন্নেসার পৈতৃক বাড়িটি অবৈধ দখলমুক্ত করে পর্যটন কেন্দ্রে রূপান্তরের প্রশাসনিক কাজ শুরু হয়েছে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে লাকসাম স্টেডিয়ামের আধুনিকায়নের সমীক্ষা চলছে।










