ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লগি-বৈঠা হামলায় জড়িতদের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা

নিখোঁজের ১০ দিন পর লাকসামে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৬:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিখোঁজের ১০ দিন পর কাউসার হোসেন (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ। ১৮ অক্টোবর কুমিল্লার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের তারাপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে বস্তাবন্দী বেশ কিছু সিগারেটও উদ্ধার করা হয়েছে।
নিহত কাউসার হোসেন তারাপুর পূর্বপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি পঞ্চম ছিলেন। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গত ৮ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর কাউসার আর বাড়িতে ফিরেনি। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
১৮ অক্টোবর রোববার সকালে তারাপুর গ্রামের একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী’র নেতৃত্বে উপপরিদর্শক হাবিবুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।

ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে সৌরভ হোসেন নামের এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণ করা ভিডিও মুছে দেওয়ার অভিযোগ ওঠে ওসি কাজী কামরুন্নাহার লাইলীর বিরুদ্ধে।

ওসির দাবি,ওই সাংবাদিক গোপনে তাঁর ভিডিও ধারণ করছিলেন। তদন্তের স্বার্থে গোপনীয়তা রক্ষার জন্য তিনি ভিডিওটি ডিলিট করতে অনুরোধ করেছেন এবং ফোনটি পরে ফেরত দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিখোঁজের ১০ দিন পর লাকসামে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬