ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাঙ্গলকোটে ডা. যোবায়দা হান্নানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ : এমপি আবুল কালাম শাক্যমনি প্যাগোডাতে কঠিন চীবর দান অনুষ্ঠিত মানসম্মত স্বাস্থ্যসেবায় সাফল্যের ১৯ বছর পেরিয়ে ২০তম বছরে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসামে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান মনোহরগঞ্জে মানবতার দৃষ্টান্ত !!  নওমুসলিমকে ১০ শতক জায়গা দান কুমিল্লা জেলা পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের শুভ উদ্বোধন গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ অনুষ্ঠান পুলিশের বিশেষ অভিযানে নাঙ্গলকোটে ১৩ জন গ্রেফতার কুমিল্লা কনকস্তূপ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান  ও মহা সম্মেলন অনুষ্ঠিত

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০২:১২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বেচ্ছায় রক্তদান ও মানবিক সেবার প্রত্যয় নিয়ে কুমিল্লার লাকসামে মানবতার ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ ফরিদ আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আর জে সহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা  লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের ভাইস চেয়ারম্যান মীর মো. আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের  উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও এবি ফুড কোম্পানি, ঢাকার আলী আহম্মদ, চট্টগ্রামের ব্যবসায়ী মুক্তার হোসেন সুমন, আল আকসা হসপিটালের ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, গ্রিন লাইফ হসপিটালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হাফিজ, এমবিবিএস ও বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তা ডা. আব্দুস সালাম সাকি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজন, কুয়েতপ্রবাসী সায়েদুর রহমান এবং কাতারপ্রবাসী হাফেজ অহিদুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন ঝরে না যায়, সে লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদানে সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পাঁচ বছরের পথচলায় সম্পৃক্ত সব স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীকে শুভেচ্ছা জানানো হয়। সংগঠনটির মূল প্রতিপাদ্য মাদককে না বলি, রক্তদানে এগিয়ে আসি। মাদকে জীবন নষ্ট, রক্তদানে জীবন শ্রেষ্ঠ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০২:১২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬