শাক্যমনি প্যাগোডাতে কঠিন চীবর দান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:০০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
প্রতি বছরের ন্যায় লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শাক্যমুনি প্যাগোডাতে বৌদ্ধ বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাথের এর সভাপতিত্বে আর্শীবাদক সদ্ধমবারিধি প্রিয়ানন্দ মহাথের। আর্শীবাদক প্রজ্ঞাশ্রী মহাথের, প্রধান জ্ঞাতি শিক্ষাবিদ শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি মহাথের, প্রধান সদ্ধর্মদেশক সংঘদূত সুগতপ্রিয় মহাথের।
প্রধান অতিথি ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস। বিশেষ অতিধি ছিলেন শ্রীলংকা থেকে আগত ভেন মালাঙ্গা পানাসারা মহাথেরো, ভেন মাহারাঙ্গামা পাডোমা নাকাইয়া মহাথেরো, ভেন মেপোনায়ে সুগাতা দামা মহাথেরো, ভেন ধর্মপাল মহাথেরো এমএ রয়েল পন্ডিত। উদ্বোধক ধর্মদূত সুগতপ্রিয় মহাথের, প্রধান সদ্ধর্মদেশক ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের, মূখ্য অলোচক ভদন্ত রতনান্দ মহাথের, বিশেষ সদ্ধর্মদেশক ভদন্ত উপানন্দ থের এমবিএ।
















