ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাঙ্গলকোটে ডা. যোবায়দা হান্নানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ : এমপি আবুল কালাম শাক্যমনি প্যাগোডাতে কঠিন চীবর দান অনুষ্ঠিত মানসম্মত স্বাস্থ্যসেবায় সাফল্যের ১৯ বছর পেরিয়ে ২০তম বছরে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসামে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান মনোহরগঞ্জে মানবতার দৃষ্টান্ত !!  নওমুসলিমকে ১০ শতক জায়গা দান কুমিল্লা জেলা পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের শুভ উদ্বোধন গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ অনুষ্ঠান পুলিশের বিশেষ অভিযানে নাঙ্গলকোটে ১৩ জন গ্রেফতার কুমিল্লা কনকস্তূপ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান  ও মহা সম্মেলন অনুষ্ঠিত

ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ : এমপি আবুল কালাম

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০২:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বরইগাঁও গ্রামে সংঘরাজ জ্যোতিঃপাল মহাথের বৌদ্ধ মহাবিহার কমপ্লেক্সে আয়োজিত কঠিন চীবর দান উৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ধর্মীয় মূল্যবোধের বন্ধনে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম বলেন, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সম্প্রীতিই আমাদের সমাজের অমূল্য শক্তি। সকল ধর্মের মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন, সহ-সভাপতি শাহ সুলতানা খোকন, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, বাকই দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মানিক।

ধর্মীয় গুরুদের মধ্যে ছিলেন চট্টগ্রাম মিরসরাই দমদমা নবাবপুর ধর্ম অকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ভদন্ত ড. ধর্মকীর্তি মহাথের, সেনবাগ মতৈন গৌতম বিহারের অধ্যক্ষ ভদন্ত শুদ্ধানন্দ মহাথের, ভদন্ত জি জয়পাল ভিক্ষু, ভদন্ত প্রিয়বংশ থের, ভদন্ত রতন জ্যোতিথের এবং ভদন্ত শীলপ্রিয় ভিক্ষু। এ ছাড়া স্বপন চন্দ্র সিংহ, সমন্বয়ক প্রিয় মোহন সিংহ, শ্যামল সিংহ ও বিদ্যুৎ বড়ুয়াসহ স্থানীয় দায়ক-দায়িকাবৃন্দ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ : এমপি আবুল কালাম

আপডেট সময় : ০২:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬