মনোহরগঞ্জে মানবতার দৃষ্টান্ত !! নওমুসলিমকে ১০ শতক জায়গা দান
- আপডেট সময় : ১২:৫৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে নওমুসলিম মোহাম্মদ যোবায়ের হোসেন (২৪) কে ১০ শতক জায়গা দান করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ভোগই উত্তর পাড়ায় অবস্থিত এই জায়গাটির দলিলাদি আনুষ্ঠানিকভাবে তার হাতে হস্তান্তর করা হয়।
একই গ্রামের ওই নওমুসলিমের পূর্ব নাম ছিল যুবরাজ সরকার। হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নতুন নাম রাখা হয় মোহাম্মদ যোবায়ের হোসেন। নওমুসলিম এই যুবক যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সেজন্য স্থানীয় এলাকাবাসী ও প্রবাসীদের পক্ষ থেকে এই জায়গা ক্রয় করে তাকে দান করা হয়।
জায়গা কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিক মোরশেদ আলম হৃদয়, সমাজসেবক শাহজাহান পাটোয়ারী, আব্দুল হালিম, মাস্টার সফিকুর রহমান, ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল ওহাব, জহির উদ্দিন ভূঁইয়া, প্রবাসী আহসান উল্লাহ ও প্রবাসী রোবেল রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলাম মানবতার ধর্ম। নওমুসলিম যোবায়েরকে আশ্রয়, ভালোবাসা ও সহযোগিতা দেওয়া আমাদের সবার ঈমানি দায়িত্ব। এই দান শুধু জায়গা দান নয়, এটি মানবতার দৃষ্টান্ত স্থাপন এবং একজন নওমুসলিমের পাশে দাঁড়ানোর অনন্য নজির।
পরে নওমুসলিম যোবায়েরের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়
















