ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাঙ্গলকোটে ডা. যোবায়দা হান্নানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ : এমপি আবুল কালাম শাক্যমনি প্যাগোডাতে কঠিন চীবর দান অনুষ্ঠিত মানসম্মত স্বাস্থ্যসেবায় সাফল্যের ১৯ বছর পেরিয়ে ২০তম বছরে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসামে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান মনোহরগঞ্জে মানবতার দৃষ্টান্ত !!  নওমুসলিমকে ১০ শতক জায়গা দান কুমিল্লা জেলা পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের শুভ উদ্বোধন গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ অনুষ্ঠান পুলিশের বিশেষ অভিযানে নাঙ্গলকোটে ১৩ জন গ্রেফতার কুমিল্লা কনকস্তূপ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান  ও মহা সম্মেলন অনুষ্ঠিত

মানসম্মত স্বাস্থ্যসেবায় সাফল্যের ১৯ বছর পেরিয়ে ২০তম বছরে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল

কামরুন নাহার :
  • আপডেট সময় : ১১:৫১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বল্প খরচে মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের ১৯ বছর পেরিয়ে গৌরবময় ২০তম বছরে পদার্পণ করেছে দক্ষিণ কুমিল্লার অন্যতম শীর্ষস্থানীয় চিকিৎসাসেবা প্রতিষ্ঠান লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল।
দীর্ঘ এই পথচলার সাফল্য উদযাপন উপলক্ষে গতকাল ১৫ নভেম্বর হাসপাতাল মিলনায়তনে এক বর্ণাঢ্য আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও বিশেষ দোয়া-মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল থেকেই হাসপাতাল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম মীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মীর মোঃ আবু বকর সিদ্দিক। তিনি হাসপাতালের দীর্ঘ ১৯ বছরের পথচলায় চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং এলাকাবাসীর সহযোগিতা ও অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টাতেই প্রতিষ্ঠানটি আজ এই অবস্থানে পৌঁছেছে। আগামী দিনেও সেবার মান আরও আধুনিক, দ্রুত ও রোগীবান্ধব করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন মিলন বলেন, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের হাতের নাগালে উন্নত ও আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়ার মহান লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। গত ১৯ বছরে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন, দক্ষ জনবল এবং অভিজ্ঞ চিকিৎসকদের আন্তরিক সেবার মাধ্যমে হাসপাতালটি এ অঞ্চলের সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ভবিষ্যতেও আমরা মানবিক মূল্যবোধ বজায় রেখে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাব।
আলোচনা সভায় উপস্থিত অতিথিরা লাকসাম তথা দক্ষিণ কুমিল্লার স্বাস্থ্যখাতে প্রতিষ্ঠানটির ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, দেশ ও জাতির কল্যাণ এবং হাসপাতালে চিকিৎসাধীন ও আগত রোগীদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানসম্মত স্বাস্থ্যসেবায় সাফল্যের ১৯ বছর পেরিয়ে ২০তম বছরে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল

আপডেট সময় : ১১:৫১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬