বৈষম্যহীন, মডেল ইউনিয়ন বিনির্মানে – উত্তর হাওলার হাল ধরতে চান — হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ
- আপডেট সময় : ০৮:৩৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নকে একটি বৈষম্যহীন, নিরাপদ, মাদকমুক্ত ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ধর্মীয় ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়।
হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলামের মনোহরগঞ্জ উপজেলার সহসভাপতি, লাকসাম উপজেলার সাংগঠনিক সম্পাদক, মানবিক সংগঠন ‘নাসির উদ্দীন ফাউন্ডেশন’-এর মহাসচিব এবং সাতেশ্বর কাওমী মাদরাসার মোহতামিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও রূপকার।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই অত্যন্ত মেধাবী ও সমাজসচেতন এই ব্যক্তিত্ব মানুষের বিপদে-আপদে পাশে থেকেছেন। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে তিনি দীর্ঘ সময় ধরে এলাকায় আপামর জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন। সারাজীবন জনগণের প্রকৃত সেবক হয়ে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।
নিজের নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ বলেন, জনগণ সুযোগ দিলে আমি সততার সর্বোচ্চ দিয়ে পবিত্র দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ। সমাজে ন্যায়বিচার, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, ত্রাণের সুষ্ঠু বণ্টন এবং হতদরিদ্রদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করাই আমার দৃঢ় অঙ্গীকার। এছাড়া মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমি কঠোর পদক্ষেপ নেব।
একটি বৈষম্যহীন ও আদর্শ সমাজ গঠনে উত্তর হাওলা ইউনিয়নের সর্বস্তরের মানুষ একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি হিসেবে হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হচ্ছেন বলে মনে করছে স্থানীয় সচেতন মহল।











