সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ‘একাডেমি ফর প্রেস অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট’ এর আত্মপ্রকাশ: মহিউদ্দিন মোল্লা সভাপতি, জাহিদ পাটোয়ারী সাধারণ সম্পাদক
বিশেষ প্রতিনিধি :
- আপডেট সময় : ০৩:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক ও পরিবর্তনশীল গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলা এবং গবেষণার মাধ্যমে গণমাধ্যমের গুণগত মানোন্নয়নের লক্ষ্য নিয়ে কুমিল্লায় আত্মপ্রকাশ করেছে ‘একাডেমি ফর প্রেস অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট’ (এপিএমডি)। একই সঙ্গে আগামী দুই বছরের জন্য সংগঠনটির ১৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৬ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে।
সোমবার কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে আয়োজিত এক সাধারণ সভায় প্রবীণ সাংবাদিক খাইরুল আহসান মানিক এই নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লাকে সভাপতি এবং কালের কণ্ঠের জাহিদ পাটোয়ারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি হয়েছেন মাহফুজ নান্টু (এনটিভি), যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান সোহেল (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আকাশ (খোলা কাগজ), অর্থ সম্পাদক এম হাসান (আমার দেশ), দপ্তর সম্পাদক অমিত মজুমদার (জাগো কুমিল্লা), প্রকাশনা সম্পাদক মারুফ কল্প (প্রতিদিনের সংবাদ), প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফ (দৈনিক আমার শহর) এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হয়েছেন আবদুল্লাহ আল মারুফ (স্টার নিউজ)।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন— আসিফ মান্না (সম্পাদক, সাপ্তাহিক মেগোতি), মাসুদ আলম (এখন টেলিভিশন), বিল্লাল হোসেন রাজু (সমতট অনলাইন), ইলিয়াস হোসাইন (সাপ্তাহিক আমোদ), সাইফুল ইসলাম সুমন (কান্ট্রি বিডি), ফাহিম মুনতাছিম (নয়া দিগন্ত ডিজিটাল), হাসিবুল ইসলাম সজিব (প্রতিদিনের বাংলাদেশ ডিজিটাল), আল আমিন কিবরিয়া (বাংলাদেশ টাইমস) এবং মো. রাকিব হোসেন (ভিক্টোরিয়া প্রতিনিধি, ইনকিলাব)।
এদিকে সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে গঠিত ৬ সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন— খাইরুল আহসান মানিক (এটিএন বাংলা ও এটিএন নিউজ), মোবারক হোসেন (গোমতী সংবাদ), খালেদ সাইফুল্লাহ (এখন টেলিভিশন), দেলোয়ার হোসাইন আকাইদ (আজকের পত্রিকা), আবু মুছা (মাই টিভি) এবং হাবিবুর রহমান চৌধুরী (নয়া দিগন্ত)।
নবগঠিত কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে উপদেষ্টা পরিষদের সদস্য মোবারক হোসেন বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সময়ের সঙ্গে পরিবর্তনশীল গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও কারিগরি দক্ষতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করবে এই সংগঠন।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন মোল্লা জানান, দক্ষ ও প্রশিক্ষিত গণমাধ্যমকর্মী তৈরি করাই তাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে জেলা পর্যায়ে নিয়মিত সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও মিডিয়া গবেষণামূলক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
সাপ্তাহিক লাকসাম পরিবারের অভিনন্দন ও প্রত্যাশা:
কুমিল্লায় এপিএমডি-এর আত্মপ্রকাশ এবং নতুন কমিটি গঠন করায় সাপ্তাহিক লাকসাম পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সকল কর্মকর্তা ও সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই সংগঠনটি কুমিল্লার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে একটি যুগান্তকারী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিশেষ করে মফস্বল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং অপসাংবাদিকতা রোধে এপিএমডি জোরালো ভূমিকা রাখবে বলে সাপ্তাহিক লাকসাম পরিবার প্রত্যাশা।
কুমিল্লায় এপিএমডি-এর আত্মপ্রকাশ এবং নতুন কমিটি গঠন করায় সাপ্তাহিক লাকসাম পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সকল কর্মকর্তা ও সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই সংগঠনটি কুমিল্লার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে একটি যুগান্তকারী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বিশেষ করে মফস্বল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ, আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং অপসাংবাদিকতা রোধে এপিএমডি জোরালো ভূমিকা রাখবে বলে সাপ্তাহিক লাকসাম পরিবার প্রত্যাশা।











