বিশেষ প্রতিবেদন !! লাকসাম পৌর নির্বাচনী আমেজ মজির আহমেদকে ঘিরে তৃণমূলে উদ্দীপনা
- আপডেট সময় : ০১:৪০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দীর্ঘদিন পর লাকসাম পৌরসভায় ফিরছে উৎসবমুখর নির্বাচনী আমেজ ! ক্ষমতাশীন দল বিএনপি’র একাধিক প্রার্থীর আগমনে স্থানীয় রাজনীতিতে এখন সুস্থ ও ইতিবাচক পরিবর্তনের সুবাতাস বইছে।
পৌরসভার ৯ ওয়ার্ডে দল-মত নির্বিশেষে সচেতন নাগরিকরা বলছেন,দীর্ঘদিন পর একটি উন্মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ ও যোগ্য নেতৃত্ব সম্পন্ন লাকসাম পৌরসভায় একজন অভিভাবক নির্বাচিত করতে দল মত নির্বিশেষে রাজনীতি ও সামাজিক অঙ্গনে সাধারণ ভোটারদের প্রত্যাশা।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে লাকসাম পৌরসভায় উপযুক্ত মেয়র নির্বাচিত করতে এলাকায় সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সচেতন নাগরিক ও তৃণমূলে দলীয় নেতাকর্মীদের মাঝে আলহাজ্ব মজির আহমেদকে ঘিরে এক অভূতপূর্ব উদ্দীপনা তৈরি হয়েছে।
পৌর এলাকার বিভিন্ন শ্রেনী পেশায় সম্পৃক্ত পুরুষ এবং স্থানীয় মহিলা ভোটারগন জানান, দীর্ঘ বছর আলহাজ্ব মজির আহমেদ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে গভীর জনবান্ধব ইমেজ অর্জন করেছেন। এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল ও সামাজিক সংগঠনের উন্নয়নেও তার প্রত্যক্ষ অবদান রয়েছে।
বিশেষ করে করোনাকালীন সংকট ও ভয়াবহ বন্যায় এবং সকল দূযোগকালীন অসহায় মানুষের মাঝে তার নিয়মিত মানবিক সহায়তা সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত।
পৌর এলাকার সাধারণ মানুষের এই উদ্দীপনার সাথে একমত পোষণ করে আলহাজ্ব মজির আহমেদের জনপ্রিয়তার প্রশংসা করে,
লাকসাম পৌরসভা বিএনপির সহসভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল বলেন, দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত গণতান্ত্রিক ও প্রতিযোগিতাপূর্ণ সম্মেলনে দলীয় কাউন্সিলরদের প্রত্যক্ষ ও গোপন ভোটে বিপুল ব্যবধানে লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন,আলহাজ্ব মজির আহমেদ। তাঁর এই ধসনামা বিজয় ঝিমিয়ে পড়া কর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
মোস্তফা কামাল এর ভাষ্যমতে, জনবান্ধব,বিচক্ষন, দূরদর্শী নেতৃত্বে মাঠপর্যায়ের সার্বক্ষণিক সক্রিয়তা এবং সাধারণ মানুষের সাথে সুদৃঢ় সম্পর্কের কারণে পৌর এলাকার প্রতিটি স্তরে জনপ্রিয়, মজির আহমেদকে লাকসাম পৌরসভায় মেয়র নির্বাচনে স্বতঃস্ফূর্ত সমর্থন করছেন লাকসামের রাজনীতি ও সামাজিক অঙ্গনে।
লাকসাম পৌরসভা ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক বেলাল ভূঁইয়া বলেন, দল-মত নির্বিশেষে মানুষ মজির আহমেদকে সবসময় বিপদে-আপদে পাশে পায়। পৌরসভায় সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে মজির আহমেদে এর মতো সৎ ব্যক্তিত্বের বিকল্প নেই।
৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কমিশনার মোহাম্মদ আবদুর রশিদ বলেন, ২০২৪এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সারাদেশের ন্যায় লাকসামের রাজনৈতিক প্রেক্ষাপটও বদলেছে। মানুষ এখন চাঁদাবাজি ও দখলদারিত্বের ঊর্ধ্বে পরিচ্ছন্ন ইমেজের নেতৃত্ব চান, যা মজির আহমেদের মাঝে রয়েছে।
৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেন তার করোনাকালীন ও বন্যা মুহূর্তের মানবিক সহায়তার কথা উল্লেখ করে বলেন, লাকসাম পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নাগরিক-বান্ধব হিসেবে গড়ে তোলার যে অঙ্গীকার তিনি ব্যক্ত করেছেন, তা সচেতন নাগরিক সমাজকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। তৃণমূল থেকে শুরু করে মেহনতী মানুষ আজ মজির আহমেদের প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন জানাচ্ছে।
৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আহসান হাবিব বলেন, মজির আহমেদ সবসময় সৌহার্দ্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। বর্তমান রাজনৈতিক পরিবেশ বজায় রেখে চাঁদাবাজি, দখলদারিত্ব বা পেশিশক্তিমুক্ত ও পরিচ্ছন্ন ইমেজের একজন যোগ্য পৌর মেয়র বেছে নিতে আলহাজ্ব মজির আহমেদকে অন্য সবার থেকে আলাদা করে দেখছেন।
প্রতিটি গ্রামে,মহল্লায়,চা দোকানে বর্তমান আলোচনা, লাকসাম পৌরসভা নির্বাচনে এখন পযন্ত সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকায় মজির আহমেদকে নিয়ে চলছে ইতিবাচক আলোচনা। তৃণমূল নেতাদের বক্তব্যমতে অবস্থান ও মাঠপর্যায়ের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন বাস্তব চিত্রে ফুটে উঠছে, দলীয় বিশ্লেসকদের ধারনা, লাকসাম পৌরসভা নির্বাচনে ভোটাররা এবার একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা হিসেবে আলহাজ্ব মজির আহমেদকেই নির্বাচিত করার জন্য আগ্রহে অপেক্ষা করছেন।











