ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে প্রকাশ্যে ‘ডিম থেরাপী’: লাকসামে এমপি আবুল কালাম লাকসামে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লাকসামে এসএসসি ও সমমানের  পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা বিএনপি কাহারো পৈতৃক সম্পত্তি নয়, এটা একটি আদর্শের নাম !! মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে —-আবুল কালাম এম পি লাকসামে আলহাজ্ব আবদুল মতিনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত বিশেষ প্রতিবেদন !! লাকসাম পৌর নির্বাচনী আমেজ মজির আহমেদকে ঘিরে তৃণমূলে উদ্দীপনা সংগঠনের শীর্ষ কোনো পদ থাকবেনা মন্ত্রী,এমপিদের ‘’এক নেতা-এক পদ’’ নীতিতে বিএনপি কুমিল্লায় ‘একাডেমি ফর প্রেস অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট’ এর আত্মপ্রকাশ: মহিউদ্দিন মোল্লা সভাপতি, জাহিদ  পাটোয়ারী সাধারণ সম্পাদক বৈষম্যহীন, মডেল ইউনিয়ন বিনির্মানে – উত্তর হাওলার হাল ধরতে চান — হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ হাসনাবাদ ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান আনোয়ার হোসেন

লাকসামে এসএসসি ও সমমানের  পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৯:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি :  এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি মোঃ আবুল কালাম এমপি। 

এসএসসি ও সমমানের পরীক্ষায় লাকসা-মনোহরগঞ্জের জিপিএ-৫ প্রাপ্ত ২৫৩জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে পৌরসভা অডিটরিয়ামে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম।
প্রধান অতিথি মোঃ আবুল কালাম বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। প্রযুক্তির সঠিক আধুনিক যুগে মাদকের ভয়াল থাবা ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পড়াশোনায় মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের এই কৃতিত্বপূর্ণ অর্জনের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ রয়েছে। তাদেরকে তোমাদের শ্রদ্ধা করতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না পাশাপাশি সুনাগরিক, দেশপ্রেমিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
ছবি : এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন মোঃ আবুল কালাম এমপি।
তিনি আরো বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। আজকের এই ভালো ফলাফলের পেছনে তোমাদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের ত্যাগের অবদান রয়েছে। একই সাথে তিনি মাদকমুক্ত, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ সমাজকে সামনের দিকে নেতৃত্ব দেওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মোঃ আবুল কালাম এমপি লাকসাম উপজেলার ২০৬ ও মনোহরগঞ্জ উপজেলার ৪৭জন কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফলে অবদান রাখায় প্রতিষ্ঠান প্রধানদেরও বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামরুন্নাহার লাইলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ নুর-উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামে এসএসসি ও সমমানের  পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

আপডেট সময় : ০৯:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬