সংবাদ শিরোনাম ::
দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে প্রকাশ্যে ‘ডিম থেরাপী’: লাকসামে এমপি আবুল কালাম
স্টাফ রিপোর্টার :
- আপডেট সময় : ১০:০৯:০০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার লাকসামে এক বিশাল জনসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে । গত ৪ সেপ্টেম্বর লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মো: আবুল কালাম।
তিনি বলেন, “আমরা দেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকার গঠন করেছি । তাই বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ঐক্য বজায় রাখতে হবে; ঐক্যের কোনো বিকল্প নেই।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যদি স্থানীয় নির্বাচনে প্রার্থী হয়, তাকে শুধু দল থেকে বহিস্কারই করা হবে না, বরং প্রকাশ্যে ‘ডিম থেরাপী’ দেওয়া হবে। এমন থেরাপী দেওয়া হবে, যাতে তাদের জীবন তুজ্জানেশা (দুর্বিষহ) হয়ে যাবে।”
নিজের বক্তব্যের একপর্যায়ে এমপি আবুল কালাম আরও বলেন, “১০টা সিদ্ধান্তের মাঝে ২/১টা ভুল থাকতেই পারে। আমরা তো মানুষ, মানুষ মাত্রই ভুল।” পরে তিনি উপস্থিত নেতাকর্মীদের কাছে জানতে চান, দলের সিদ্ধান্তের বাইরে কে কে থাকবেন? এর জবাবে উপস্থিত সকলে হাত তুলে দলের সিদ্ধান্তের পক্ষে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
লাকসাম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা: নুরুল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল এবং সাংগঠনিক সম্পাদক মো: মোশাররফ হোসেন মুশু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো: আবুল হাশেম মানু, যুগ্ম সম্পাদক মো: শাহ আলম, সাবেক চেয়ারম্যান ও লাকসাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো: নুরুন্নবী এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী আফরোজা আক্তার বেবী। এছাড়াও সভায় বিশেষভাবে অংশ নেন লাকসাম দৌলতগঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক ও গুম হওয়া বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর সন্তান রাফসানুল ইসলাম এবং অপর গুম হওয়া নেতা হুমায়ুন কবির পারভেজের সন্তান উদীয়মান রাজনৈতিক নেতা শাহরিয়ার কবির রাতুল











