লাকসামে আলহাজ্ব আবদুল মতিনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৮:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের মরহুম আলহাজ্ব মো: আবদুল মতিন এর প্রথম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
৪ সেপ্টেম্বর মরহুমের ছোট ছেলে ও আমেরিকা প্রবাসী মুজিবুল হায়দার রাকিব এর উদ্যোগে কুমিল্লার বাসভবন এবং দৌলতগঞ্জ এতিমখানায় এ উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল। মিলাদ শেষে এতিম ও উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও স্মৃতি চারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, শিক্ষক মো: খায়রুল এনাম এবং লাকসাম উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম প্রেস ক্লাবের সভাপতি নুরউদ্দিন জালাল আজাদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, অর্থ সম্পাদক সহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক নেতা ওমর ফারুক, আবদুর রসিদ, শহিদুল ইসলাম ও আলমগীর হোসেন।
এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী মো: ফরিদ হোসেন, ফখরুজ্জামান পাটোয়ারি, মো: আফজালসহ মরহুমের আত্মীয়-স্বজন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।











