ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুদাফফরগঞ্জের সাবেক চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল, আগামীকাল জানাজা লাকসামে ভূমিদস্যুদের থাবা !! বালি ভরাটকরে সড়ক বিভাগের জায়গায় দখল লাকসাম পৌরসভা নির্বাচনে সংসদ সদস্যের সমর্থন ও সহযোগিতা চাইলেন -আলহাজ্ব মজির আহমেদ লাকসাম সরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনগুলো যেন ‘‘ ভূতের বাড়ি “ বাংলাদেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত লাকসামে শাহ ছুফি আবুল বারাকাত পীর ছাহেব (রহ .) এর ৩৮ তম ওফাত দিবস অনুষ্ঠিত একটি হারানো বিজ্ঞপ্তি দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

লাকসামে ট্রাক দুর্ঘটনা চালক-হেলপারসহ আহত-৪

নুরউদ্দিন জালাল আজাদ :
  • আপডেট সময় : ০৩:১৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসাম পৌরসভা কার্যালয়ের অদূরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালী রেলক্রসিংয়ে একটি মালবোঝাই ট্রাক ( ঢাকা মেট্টো-ব ১৪-৮৮২১) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ভিভাজনের ওপর উঠে যায়। এতে ট্রাকে থাকা এক যাত্রী, ট্রাক চালক ও হেলপারসহ ৪ জন আহত । ২১ এপ্রিল রাত পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় কুমিল্লা অভিমূখী দ্রুতগতির একটি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ভিভাজনের ওপর ওঠে গেলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাক চালক, হেলপার এবং ট্রাকে থাকা আরো দু’জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পাশেই একটি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে প্রয়োজনীনী প্রাথমিক চিকিৎসা করান।  এলাকাবাসীর অভিযোগ, কুমিল্লা- নোয়াখালী আঞ্চলিক সড়কের ওপর এই রেলক্রসিংয়ের স্থানে সড়ক ভিভাজনটি স্বল্প পরিসরে হওয়ায় ঠিকভাবে দেখা যায় না। ফলে এখানে ট্রাক-বাসসহ অন্যান্য যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। একই স্থানে বারং বার দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন না।

একটি সূত্র জানায়, ওই একই স্থানে গত তিন মাসে বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেটকারসহ কমপক্ষে ২০টি যানবাহন দুর্ঘটনায় পতিত হয়েছে।

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটির দুর্ঘটনাস্থল লাকসাম পৌরসভা সংলগ্ন রেলওয়ের লেভেল ক্রসিং এলাকাটিতে সড়ক ভিভাজনটি নিরাপদ করতে এবং জরুরী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সচেতন মহলের দাবি। সড়ক ভিভাজনটি যথাযথ সংস্কারসহ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামে ট্রাক দুর্ঘটনা চালক-হেলপারসহ আহত-৪

আপডেট সময় : ০৩:১৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬