উত্তরদা ইউনিয়নে আহসান উল্লাহকে ঘিরে ব্যাপক উদ্দীপনা
- আপডেট সময় : ১০:৫৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনে বইছে নতুন হাওয়া। পুরো ইউনিয়নে দল-মত নির্বিশেষে সচেতন নাগরিকরা দীর্ঘদিন পর একটি উন্মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের প্রহর গুনছেন। সাধারণ ভোটারদের প্রত্যাশা—এবার তারা ব্যালটের মাধ্যমে একজন সৎ, যোগ্য ও প্রকৃত অভিভাবক নির্বাচিত করবেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উত্তরদা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সচেতন নাগরিক ও তৃণমূলের দলীয় নেতাকর্মীদের মাঝে মো: আহসান উল্লাহকে ঘিরে এক অভূতপূর্ব উদ্দীপনা তৈরি হয়েছে।
এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং স্থানীয় নারী ভোটারদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ বছর ধরে মো: আহসান উল্লাহ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে গভীর জনবান্ধব ইমেজ অর্জন করেছেন। এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল ও সামাজিক সংগঠনের উন্নয়নেও তার প্রত্যক্ষ অবদান রয়েছে।
স্থানীয়রা জানান, বিশেষ করে করোনাকালীন বৈশ্বিক সংকট, ভয়াবহ বন্যা এবং সকল দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের মাঝে তার নিয়মিত মানবিক সহায়তা সর্বস্তরের মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সততা এবং স্বচ্ছতাকে পুঁজি করে মো: আহসান উল্লাহ উত্তরদা ইউনিয়নের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন। দল-মত নির্বিশেষে সকলের এই ভালোবাসা ও সমর্থন তাকে আগামী দিনে জনগণের সেবায় আরও বেশি উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল। এলাকাবাসীর বিশ্বাস, তার মতো যোগ্য নেতৃত্বই পারবে উত্তরদাকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে।

















