সংবাদ শিরোনাম ::
জরুরি বৈঠকে বসছে সৌদিসহ ৬ আরব দেশ
প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
আরব উপদ্বীপভিত্তিক জোট গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি)-এর পররাষ্ট্রমন্ত্রীরা আজ জরুরি বৈঠকে বসবেন।
বৈঠকটি অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। উপসাগরীয় একটি সূত্র আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।
জিসিসি আরব উপদ্বীপভিত্তিক ছয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। সদস্য দেশগুলো হলো: সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত।
জরুরি এ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।














