ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা লাকসাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি ডা: নুরুল্লাহ রায়হানকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন লাকসামের এমপি পুত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল  কিডনী রোগে আক্রান্ত রহমত উল্যাহ’র জন্য সহযোগীতা কামনা ঢেঁকি স্বর্গে গেলেও বারা বাঁধে !! বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কলাপাড়া উপজেলার কাউছার হামিদ ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই ক্লোজড পুলিশের কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনছে সরকার

ভারতে গ্রেপ্তার হয়েছে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি

নুরউদ্দিন জালাল আজাদ :
  • আপডেট সময় : ০৫:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের একটি বিশেষ শাখার সদস্যরা বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে আটক করেন। ভারতের বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখার সদস্যরা বনগাঁও সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ফয়সালকে নিজেদের হেফাজতে নেন। ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ধারণা করা হচ্ছে, তিনি আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আত্মগোপন করার চেষ্টা করেছিলেন।

পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ফয়সালের বিষয়ে বর্তমানে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার আইনি দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো একটি স্পর্শকাতর ও আলোচিত মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় এই মামলার তদন্তে বড় ধরণের অগ্রগতি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বর্তমানে ফয়সাল ভারতীয় পুলিশের কঠোর নজরদারিতে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে গ্রেপ্তার হয়েছে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি

আপডেট সময় : ০৫:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬