প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সফলতা কামনায় লাকসামে দোয়া ও ইফতার মাহফিল
- আপডেট সময় : ০৪:০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনায় কুমিল্লার লাকসামে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ লাকসাম উপজেলার পাশাপুর আবুল কালাম হাইস্কুল মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলন, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়ার সহ সভাপতি ডাক্তার নুরুল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, শফিকুর রহমান সফিক, সামিরা আজিম দোলাসহ লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিকেল ৩টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে লাকসাম ও মনোহরগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। বক্তব্যে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। বক্তাগন বলেন, যারা বিগত সময়ে দলের দুঃসময়ে পাশে ছিলেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অবদান রেখেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং সামনের সারিতে স্থান দিতে হবে। নতুন যারা দলে যোগ দিচ্ছেন তাদেরও মূল্যায়ন করা হবে, তবে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরাই অগ্রাধিকার পাবেন।
দলের শক্তি ও ঐক্য ধরে রাখতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান অতিথি সংসদ সদস্য আবুল কালাম বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আসন্ন ঈদুল ফিতরের আগেই একটি ‘পাইলট স্কিম’ চালু করা হবে। এর আওতায় প্রতিটি ইউনিয়নের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে । প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একটি করে মসজিদ, মন্দির ও বৌদ্ধবিহারের সংস্কারের জন্য সর্বনিম্ন ৩ লাখ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত প্রদান করা হবে। পর্যায়ক্রমে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হবে। তিনি আরও বলেন, সরকার প্রতিটি উপজেলার উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সেই হিসেবে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার জন্য মোট ২০০ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, গণঅধিকার পরিষদের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।














