নাছির উদ্দীন ফাউন্ডেশন” এর উদ্যোগে রওনাকে রমজান-২০২৬ প্রতিযোগীতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লার ৬টি উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধীক প্রতিযোগীর অংশ গ্রহনে “নাছির উদ্দীন ফাউন্ডেশন” এর উদ্যোগে রওনাকে রমজান-২০২৬ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ৯মার্চ দুপুর ২টা থেকে লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে প্রতিযোগীতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ১১জন প্রতিযোগীর মধ্য থেকে ৪জনকে কুরআন তেলোয়াত ও ৪জনকে সংগীত পরিবেশনে বিজয়ী হওয়ায় পুরুস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাছির উদ্দীন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো.নাছির উদ্দিন মজুমদার। এসময় তিনি বলেন -আমি আজ ফাইনাল রাউন্ড উপভোগ করতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ক্ষুধে শিল্পীদের কুরআন তেলোয়াত ও নাশিদ শুনে আমি মুগ্ধ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে কোরআন ও ধর্মীয় পথ চলার প্রতি আগ্রহী করে তুলবে এবং ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আলহাজ্ব নাছির উদ্দিন ফাউন্ডেশন। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নাছির উদ্দীন ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ এর স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মফিজুর রহমান, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, লাকসাম মেডিকেল সেন্টার প্রাঃ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান জুয়েল, নাছির উদ্দীন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আবু ইউসুফ, নাছির উদ্দীন ফাউন্ডেশনের কোষাধক্ষ্য ইঞ্জিনিয়ার মাঈনুল হক মজুমদার মিঠু, লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের খতিব মাওলানা বিল্লাল হোসেন মালেকী প্রমুখ।














