সংবাদ শিরোনাম ::
লাকসাম দৌলতগঞ্জ এতিমখানা পরিচালনা পর্ষদের সভাপতি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
- আপডেট সময় : ০৯:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

লাকসাম (গন্ডামারা) দৌলতগঞ্জ এতিমখানা পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মজির আহমেদ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম এমপি।
আলহাজ্ব মজির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশুসহ এতিমখানার পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।














