ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা লাকসাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি ডা: নুরুল্লাহ রায়হানকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন লাকসামের এমপি পুত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল  কিডনী রোগে আক্রান্ত রহমত উল্যাহ’র জন্য সহযোগীতা কামনা ঢেঁকি স্বর্গে গেলেও বারা বাঁধে !! বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কলাপাড়া উপজেলার কাউছার হামিদ ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই ক্লোজড পুলিশের কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনছে সরকার

লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান

নুরউদ্দিন জালাল আজাদ :
  • আপডেট সময় : ০২:৩২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান।

বুধবার (১৮ মার্চ) লাকসাম উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কুমিল্লা-৯ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি আনুষ্ঠানিকভাবে তাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা দেন।

ডা. রায়হান একজন সৎ, পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে সুপরিচিত। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন।

ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে তিনি প্রথম সারির ছাত্রনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং ড্যাব কুমিল্লা জেলা শাখার দায়িত্বশীল পদে ছিলেন।

পেশাগত জীবনে ডা. রায়হান একজন এমবিবিএস চিকিৎসক হিসেবে সুনামের সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। তার মেয়ে-মেয়ের স্বামী এবং ছেলেও চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার সততা, দক্ষতা ও পরিচ্ছন্ন ইমেজ বিএনপির রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, বিগত ১/১১ সময়ে তিনি  রাজনৈতিক কারণে সাবেক এমপি সাইফুল ইসলাম হিরো ও বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের মত গুমের শিকার হয়েও অবশেষে মিথ্যা মামলায় জেল-জুলুম ও নির্যাতনের শিকার হন।

ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় ডা. রায়হান কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান

আপডেট সময় : ০২:৩২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬