জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মনোহরগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া
- আপডেট সময় : ১১:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার
ভূঁইয়া।
তিনি বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ সরকার তাকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে পদোন্নতি ও দায়িত্ব প্রদান করেছেন।
প্রশাসনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নতুর সরকারের প্রথম একটি বড় পদক্ষেপ। প্রজ্ঞাপনের মাধ্যমে সংসদ সচিবালয়সহ মোট ১২টি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ এবং রদবদল করা হয়েছে।
২৫ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে
ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে এই গুরুত্বপূর্ণ সচিব পদে পদায়ন করেছেন।একই প্রজ্ঞাপনের মাধ্যমে সংসদ সচিবালয়সহ মোট ১২টি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ এবং রদবদল করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য যে, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় খিলা ইউনিয়নের অন্তর্গত সাতেশ্বর গ্রামের ৮ জন কৃতি সন্তানের সফল পিতা আলহাজ্ব আবদুল মালেক ভূঁইয়ার ( ৩ ছেলে ও ৫ মেয়ে ) চতুর্থ সন্তান। আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি (ব্যারিস্টার-অ্যাট-ল) অর্জন কারী, মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বিসিএস (বিচার) ক্যাডারের ১৫ তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯৫ সালে সহকারী কমিশনার এন্ড ম্যাজিস্ট্রেট হিসেবে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরিতে যোগদান করেন।কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে তিনি জেলা ও দায়রা জজ পদে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।আইন মন্ত্রণালয়ে তিনি আইন ও বিচার বিভাগে যুগ্ম সচিব ও পরবর্তীতে ভারপ্রাপ্ত সচিব পদে নিজেকে একজন দক্ষ ও সফল প্রশাসনিক কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার এই পদোন্নতিতে লাকসাম,মনোহরগঞ্জে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। আত্নীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাঁর ভবিষ্যৎ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।


















