মোবারক উল্লাহ মজুমদার এর কবর জেয়ারত করলেন শিক্ষা মন্ত্রী
- আপডেট সময় : ০৯:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
২৭ মার্চ বৃহস্পতিবার বাদ মাগরিব কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ঝলম উওর ইউনিয়ন দেবপুর গ্রামের কৃতি সন্তান, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার দেবপুর গ্রামের বিশিষ্ট শিল্পপতি, মরহুম মোবারক উল্লাহ মজুমদার এর করব জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
কবর জিয়ারত শেষে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য শিক্ষামন্ত্রী বলেন, আমি মরহুম মোবারক উল্লাহ মজুমদার আমার বাল্যকালের বন্ধু। আমি এ পরিবারের সকল খোঁজ খবর পূর্ব থেকেই জানতাম, ভবিষ্যতে সব সময় পাশে থাকবো ইনশাল্লাহ, আমাকে যখনই স্মরণ করবে বা কোন প্রয়োজন হবে আমি তখনই উপস্থিত হবো, তিনি আরো বলেন,মোবারক উল্লাহ মজুমদার আমার নিকট অমর হয়ে থাকবেন। তিনি একাধারে সৎ নির্ভীক, শিল্পপতি শিক্ষানুরাগী ও সমাজসেবক মানুষ ও ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন,প্রফেসর আলী মর্তুজা, সহসভাপতি ইউসুফ ভূইয়া, শরীফ হোসেন চেয়ারম্যান, আবুল বাসার কিরন, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত,সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হাই চেয়ারম্যান, দপ্তর সম্পাদক জি এম আহসান উল্লাহ সোহাগ সহদপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের, শাহশরীফ গ্রুপের নির্বাহী কর্মকর্মতা রেজাউল করিম সুমন, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকুসহ আরো অনেকে।
উল্লেখ্য – বি.জি.এম.ই.এ এর সহ সভাপতি মামটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোবারক উল্লাহ মজুমদার (৬২) গত ২৫ মার্চ মনোহরগঞ্জ উপজেলার দেবপুর গ্রামে নিজ বাড়ীতে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হলে তাৎক্ষণিক লাকসাম জেনারেল হসপিটালে নিয়ে আসলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন। পরদিন তার নিজ বাড়ীতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী ১ কন্যা ও ৩ পুত্র সহ আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী, গুণগ্রাহী রেখে গেছেন।














