ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুদাফফরগঞ্জের সাবেক চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল, আগামীকাল জানাজা লাকসামে ভূমিদস্যুদের থাবা !! বালি ভরাটকরে সড়ক বিভাগের জায়গায় দখল লাকসাম পৌরসভা নির্বাচনে সংসদ সদস্যের সমর্থন ও সহযোগিতা চাইলেন -আলহাজ্ব মজির আহমেদ লাকসাম সরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনগুলো যেন ‘‘ ভূতের বাড়ি “ বাংলাদেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত লাকসামে শাহ ছুফি আবুল বারাকাত পীর ছাহেব (রহ .) এর ৩৮ তম ওফাত দিবস অনুষ্ঠিত একটি হারানো বিজ্ঞপ্তি দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

মোহামেডান স্পোর্টিং ক্লাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন বরকত উল্লাহ বুলু

ক্রীড়া ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির দায়িত্ব গ্রহণ হয়ে গেল রাজধানীর ঢাকা ক্লাবে। দীর্ঘ পাঁচবছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও ক্লাবের উন্নয়নের স্বার্থে সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন হয়েছে। সভাপতি-পরিচালকদের ১৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সভাপতির দায়িত্ব নিয়ে সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেন, ক্রীড়াক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ক্রীড়ায় নতুন উদ্যমে একটি প্রাণ সঞ্চার করেছিলেন। তিনি যদি বিকেএসপি প্রতিষ্ঠা না করতেন, বাংলাদেশে এত ক্রীড়াবিদের জন্ম হতো না। যদি ঢাকা স্টেডিয়ামকে আধুনিকায়ন না করতেন, ফ্লাডলাইট না দিতেন, বাংলাদেশের ফুটবল এত উন্নত হতো না। তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। আরেকজনকে স্মরণ করছি, বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে যিনি অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। তার নাম হলে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান ও আরাফাত রহমান কোকো। প্রধানমন্ত্রী তারেক রহমান একজন স্পোর্টস ঘরানার মানুষ। উনি নিজেও ক্রিকেট এবং ফুটবল খেলতেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে মোহামেডান সভাপতি বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমরা যেন সঠিকভাবে, সৎভাবে এই ক্লাবের পথযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে পারি।’

মোহামেডানের নির্বাচনে নতুন পরিচালকরা হলেন :-

লোকমান হোসেন ভুঁইয়া, মাহবুবুল আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদউজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবীর খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এসএ সালাম, নিলুফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোহামেডান স্পোর্টিং ক্লাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন বরকত উল্লাহ বুলু

আপডেট সময় : ০২:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬