ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লগি-বৈঠা হামলায় জড়িতদের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা

৫ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের কোনো রুম খালি নেই ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

মারজান চৌধুরী
  • আপডেট সময় : ০৩:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে লাখো পর্যটকের সমাগমে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার।

ঈদের দ্বিতীয় দিন রোববার (২২ মার্চ) সকাল থেকেই সৈকতের কলাতলী, সুগন্ধা, লাবণীসহ সব পয়েন্টে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। 

এবারের ঈদে টানা ৭ দিন ছুটি থাকায় দেশের নানাপ্রান্ত থেকে পরিবার–পরিজন, বন্ধু–বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। বালুকাবেলায় তারা উপভোগ করছেন ভ্রমণের আনন্দ। 

ঢাকা থেকে আসা পর্যটক আলমগীর হোসেন বলেন, কক্সবাজারের প্রকৃতি আমাকে সবসময় বিমোহিত করে, ঈদ উপভোগ করতে তাই এখানে চলে এলাম। আরও দুই দিন থাকবো। খুবই ভালো লাগছে এখানে এসে। পর্যটক সমাগমের কারণে প্রাণ ফিরেছে পর্যটন ব্যবসায়। ব্যস্থ সময় কাটাচ্ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বার্মিজ মার্কেটের শুঁটকির দোকানি মফিজুর রহমান বলেন বলেন, রমজানে ব্যবসা বন্ধ ছিল, গত দুই দিনে প্রচুর পর্যটক আসছে। সামনের দিনে তা আরও বাড়বে বলে আশা করি। এখন ব্যবসা ভালো যাবে বলে মনে হচ্ছে। লাভের মুখ দেখবো। 

হোটেল–মোটেল–রিসোর্টসহ শহরের ৫ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের কোথাও কোনো রুম খালি নেই। আগামী ৩০ মার্চ পর্যন্ত বেশির ভাগ হোটেলের অগ্রিম বুকিং রয়েছে বলে জানান হোটেল মোটেল মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার।

তিনি বলেন, ঈদ উপলক্ষ্যে পর্যটকের চাপ বেড়েছে, প্রায় সব হোটেলেই পর্যটক আছেন। আমরা সব হোটেলকে নির্দেশনা দিয়েছি যেন পর্যটকদের হয়রানি করা না হয় এবং নায্যমূল্য রাখা হয়।

পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক তৎপরতা দেখা গেছে পর্যটন স্পটগুলোতে। 

জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছেন, পর্যটকরা এই শহরের অতিথি। তাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ যে কোনো সেবায় জেলা প্রশাসন সহযোগিতা অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের কোনো রুম খালি নেই ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

আপডেট সময় : ০৩:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬