ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুদাফফরগঞ্জের সাবেক চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল, আগামীকাল জানাজা লাকসামে ভূমিদস্যুদের থাবা !! বালি ভরাটকরে সড়ক বিভাগের জায়গায় দখল লাকসাম পৌরসভা নির্বাচনে সংসদ সদস্যের সমর্থন ও সহযোগিতা চাইলেন -আলহাজ্ব মজির আহমেদ লাকসাম সরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনগুলো যেন ‘‘ ভূতের বাড়ি “ বাংলাদেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত লাকসামে শাহ ছুফি আবুল বারাকাত পীর ছাহেব (রহ .) এর ৩৮ তম ওফাত দিবস অনুষ্ঠিত একটি হারানো বিজ্ঞপ্তি দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

লাকসামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত – শ্রীয়াং ও বিজরা চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৩:০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুমিল্লার লাকসামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) বিকেলে লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে বালক ও বালিকাদের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বালকদের খেলায় শ্রীয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন, পাশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার আপ ও রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩য় স্থান লাভ করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন শ্রীয়াং প্রাথমিক বিদ্যালয় দলের মেহেদী, একই বিদ্যালয়ের মেহেরাজ সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়।
অন্যদিকে, বালিকাদের খেলায় বিজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার আপ ও চাঁদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় স্থান লাভ করে। এতে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারিহা জান্নাত ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফয়জুন্নেছা মুক্তা।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজির আহমেদ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মিলন চাকমার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার।
এলাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান ও রেলওয়ে স্কুলের সহকারী শিক্ষক ফারজানা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সোলেমান ভুঁঞা, মোঃ সাইফুল ইসলাম, কুন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব কল্যাণ সাহা, রেলওয়ে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, নরপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, বাউরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ সালেহ আহমদ, পাশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা নূর, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া ভুইয়া, শ্রীয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, সহকারী শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন, ফারুক আহমেদ, মোহাম্মদ শাজাহান, মোহাম্মদ ইউসুফ, হুমায়ূন কবিরসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন,
জহিরুল আলম (আশকামতা), আনোয়ার হোসেন (বাকই), মোঃ শাহজাহান (ভাকড্ডা), শাহজাহান (কান্দিরপাড়), আবু ইউছুপ (ফুলগাঁও), মোবারক হোসেন (বাতাখালী), জাহাঙ্গীর আলম (দঃ চাঁদপুর), জাহাঙ্গীর আলম (দীঘির পাড়), আবু হারেছ (হামিরাবাগ), হুমায়ন কবীর (রামপুর)।  ভেন্যু ব্যবস্থাপনায় ছিলেন, কুন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব কল্যান সাহা, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত – শ্রীয়াং ও বিজরা চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০৩:০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬