ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা লাকসামে ট্রেন দুর্ঘটনার কারণ উদঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠণ !! এক প্রকৌশলী বরখাস্ত

লাকসাম স্টেডিয়াম সংস্কারে ক্রীড়া প্রতিমন্ত্রীর নিকট ৭ দফা দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ১২:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুমিল্লার লাকসাম স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়নের দাবিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে সাত দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন লাকসাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন। বুধবার (১৪ অক্টোবর) তিনি এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে লাকসাম স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আধুনিক ক্রীড়া কমপ্লেক্সে রূপান্তরের লক্ষ্যে সাতটি দাবি তুলে ধরা হয়।
স্মারকলিপিতে উত্থাপিত সাত দফা দাবি হলো-
১. স্টেডিয়ামের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শন করে কারিগরি জরিপ ও মূল্যায়ন করা।
২. খেলার মাঠের পূর্ণাঙ্গ সংস্কার ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা।
৩. দর্শক গ্যালারি, ড্রেসিংরুম, টয়লেট ও খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা উন্নত করা।
৪. স্টেডিয়ামের নিরাপত্তা, আলোকসজ্জা ও আনুষঙ্গিক অবকাঠামোর উন্নয়ন করা।
৫. ফুটবল, ক্রিকেট ও অ্যাথলেটিকসসহ বিভিন্ন খেলার উপযোগী অবকাঠামো নির্মাণ করা।
৬. তরুণ খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিভা অন্বেষণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
৭. স্টেডিয়ামটিকে পর্যায়ক্রমে আধুনিক ক্রীড়া কমপ্লেক্সে উন্নীত করতে সরকারি প্রকল্প গ্রহণ ও প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করা।
স্মারকলিপিতে বলা হয়, লাকসাম একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক জনপদ। এ অঞ্চলের ক্রীড়া ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশে স্টেডিয়ামটির সংস্কার ও আধুনিকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মানসম্মত ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা গেলে স্থানীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ, প্রতিভা বিকাশ ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ বাড়বে। পাশাপাশি তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেও খেলাধুলা ইতিবাচক ভূমিকা রাখবে।
অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেবে। এর মাধ্যমে লাকসাম স্টেডিয়াম নতুনভাবে গড়ে উঠবে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে গতিশীলতা ফিরবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসাম স্টেডিয়াম সংস্কারে ক্রীড়া প্রতিমন্ত্রীর নিকট ৭ দফা দাবিতে স্মারকলিপি

আপডেট সময় : ১২:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬