ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা লাকসামে ট্রেন দুর্ঘটনার কারণ উদঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠণ !! এক প্রকৌশলী বরখাস্ত

লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০১:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর নিবাসী এবং বিশিষ্ট সমাজসেবক ও স্বজ্জন ব্যক্তিত্ব আলহাজ্ব এ কে এম ফজলুল হক (হক সাহেব) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  ২৬ অক্টোবর, সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজামউদ্দীন শামীমের পিতা।
পরের দিন ২৭ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯টায় মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং তাঁর কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক আলোচনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান দোলন, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. আবুল বাশার এবং গোবিন্দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মাসুদ রানা বেলাল।
জানাজা ও আলোচনা সভায় মরহুমের একমাত্র ছেলে গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজামউদ্দীন শামীম ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাঁর পিতার ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন।
সামাজিকভাবে অত্যন্ত জনপ্রিয় ও সজ্জন এই ব্যক্তিত্বের জানাজায় দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজ, ব্যবসায়ী এবং সর্বস্তরের পেশাজীবী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নামাজে জানাজা শেষে সামাজিক ও ধর্মীয় মর্যাদা বজায় রেখে মোহাম্মদপুরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন

আপডেট সময় : ০১:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬